চুলের ওপর লাগা নজরের বাক্য
কখন: নারীদের সবচেয়ে বেশি হিংসা করা হয় চুল নিয়ে। লম্বা ও নরম চুল হঠাৎ রুক্ষ ও ছোট হয়ে যাওয়া বা হঠাৎ চুল পড়া শুরু হলে। চুলে হাত রেখে বারবার পড়ুন এবং রুকইয়াহর পানি বা তেল চুলে লাগান।
بِسْمِ اللَّهِ تَخْرُجُ كُلُّ عَيْنٍ عَلَى الشَّعْرِ وَطُولِهِ وَغَزَارَتِهِ وَنُعُومَتِهِ وَالِاهْتِمَامِ بِهِ
উচ্চারণ: বিসমিল্লাহি তাখরুজু কুল্লু আইনিন আলাশ শা'রি ওয়া ত্বূলিহী ওয়া গাযারাতিহী ওয়া নুঊমাতিহী ওয়াল ইহতিমামি বিহ
অর্থ: আল্লাহর নামে, চুল, তার দৈর্ঘ্য, ঘনত্ব, কোমলতা ও যত্নের ওপর লাগা প্রতিটি নজর বের হয়ে যাক।
অর্থ বুঝে, দৃঢ় বিশ্বাস ও বিনয়ের সাথে বারবার পড়ুন। আরোগ্য দেন শুধু আল্লাহ; বাক্য ও দোয়া তাঁর কাছে চাওয়ার মাধ্যম মাত্র।
সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ
