মূল বিষয়ে যানলঞ্চ অফারসেল্ফ রুকইয়াহ গাইড এখন মাত্র ৳২৯৯ — সাথে ফ্রি ডায়াগনসিস
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ

রুকইয়াহ (Ruqyah) কী? সম্পূর্ণ গাইড

শরয়ি রুকইয়াহর পরিচয়, দলিল, কোন সমস্যায় কীভাবে করবেন, কোথায় শিখবেন এবং কোথায় চিকিৎসা নেবেন — কুরআন ও সুন্নাহর আলোকে এক জায়গায়।

সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

রুকইয়াহ কী?

রুকইয়াহ (رقية) অর্থ ঝাড়ফুঁক। কুরআনের আয়াত, আল্লাহর নাম ও গুণাবলি এবং সহিহ দোয়া পড়ে আল্লাহর কাছে আরোগ্য চাওয়া, কখনো পড়ে ফুঁ দেওয়া বা পানিতে পড়ে ব্যবহার করা।

শরয়ি রুকইয়াহ হলো যা শরিয়তের সীমার মধ্যে থাকে: শিরকমুক্ত, বোধগম্য ভাষায়, আর এই বিশ্বাসে যে আরোগ্য দেন একমাত্র আল্লাহ, রুকইয়াহ শুধু মাধ্যম।

বাংলায় শব্দটি অনেকে রুকিয়া, রুকাইয়া বা রুকইয়া লেখেন, ইংরেজিতে Ruqyah বা Ruqya — সবগুলো একই জিনিস।

বিস্তারিত: শরয়ি রুকইয়াহর পরিচয় →

শরয়ি রুকইয়াহর শর্ত

আলেমদের মতে তিনটি শর্ত:

  1. আল্লাহর কালাম, তাঁর নাম ও গুণাবলি, বা সহিহ দোয়া দিয়ে হতে হবে।
  2. আরবি বা বোধগম্য ভাষায় হতে হবে, যার অর্থ জানা যায়।
  3. বিশ্বাস রাখতে হবে যে রুকইয়াহ নিজে কিছু করে না, আল্লাহর ইচ্ছায় উপকার হয়।

কুরআন ও হাদিসে রুকইয়াহর দলিল

  • কুরআন: «আমি কুরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত।» (সূরা ইসরা ৮২)
  • হাদিস: সাহাবি আবু সাঈদ রা. সূরা ফাতিহা পড়ে বিচ্ছুর দংশনে আক্রান্ত এক ব্যক্তিকে রুকইয়াহ করেন। নবী ﷺ তা অনুমোদন দেন। (সহিহ বুখারি ২২৭৬)
  • হাদিস: নবী ﷺ অসুস্থ হলে আয়েশা রা. সূরা ফালাক ও নাস পড়ে ফুঁ দিতেন। (সহিহ বুখারি ৫০১৬)
সব দলিল দেখুন →

কোন কোন সমস্যায় রুকইয়াহ করা হয়

জাদু, বদনজর, জ্বীন নাকি রোগ — পার্থক্য বোঝার উপায় →

নিজে রুকইয়াহ করার নিয়ম

যেকোনো মুসলিম নিজেকে ও অন্যকে রুকইয়াহ করতে পারেন। নিজে নিজে রুকইয়াহ করাই সবচেয়ে উত্তম। নিজে পড়া শুধু অডিও শোনার চেয়ে বেশি কার্যকর।

সমস্যাভিত্তিক পূর্ণ গাইড চান? প্রতিটি সমস্যার ধাপে ধাপে চিকিৎসা-পরিকল্পনা, ফ্রি ডায়াগনসিসসহ।সেল্ফ রুকইয়াহ গাইড

রুকইয়াহর আয়াত, দোয়া ও দৈনিক আমল

রুকইয়াহ শিখুন

রুকইয়াহ কী, কীভাবে কাজ করে এবং কীভাবে শুরু করবেন — সবার জন্য প্রাথমিক ধারণা নিয়ে ফ্রি কোর্স, প্রতিটি পাঠের শেষে কুইজ।

রুকইয়াহ চিকিৎসা নিন

সম্পূর্ণ অনলাইনে — ভিডিও কলে সারা দেশ ও প্রবাস থেকে। অফলাইন সেবা সীমিত — প্রয়োজনে সরাসরি কলে যোগাযোগ করুন। কোন সমস্যায় কোন চিকিৎসা দরকার, তা জানতে আগে ২ মিনিটে লক্ষণ যাচাই করে নিতে পারেন।

রুকইয়াহ নিয়ে সাধারণ প্রশ্নোত্তর

রুকইয়াহ কী?

রুকইয়াহ (رقية) অর্থ ঝাড়ফুঁক। কুরআনের আয়াত, আল্লাহর নাম ও গুণাবলি এবং সহিহ দোয়া পড়ে আল্লাহর কাছে আরোগ্য চাওয়া — কখনো পড়ে ফুঁ দেওয়া বা পানিতে পড়ে ব্যবহার করা।

রুকইয়াহ, রুকিয়া ও রুকাইয়া কি একই?

হ্যাঁ। আরবি শব্দ رقية বাংলায় কেউ রুকইয়াহ, কেউ রুকিয়া, রুকাইয়া বা রুকইয়া লেখেন; ইংরেজিতে Ruqyah বা Ruqya। সবগুলো একই জিনিস বোঝায়।

নিজে কি রুকইয়াহ করা যায়?

হ্যাঁ। যেকোনো মুসলিম নিজেকে ও অন্যকে রুকইয়াহ করতে পারেন। নিজে নিজে রুকইয়াহ করাই সবচেয়ে উত্তম।

রুকইয়াহ ও তাবিজের পার্থক্য কী?

রুকইয়াহ হলো পড়া ও দোয়া করা, যা সরাসরি আল্লাহর কাছে চাওয়া। তাবিজ হলো কোনো বস্তু শরীরে ঝুলিয়ে রাখা এই আশায় যে বস্তুটি রক্ষা করবে — যা হাদিসে শিরক বলা হয়েছে।

রুকইয়াহ কতদিন করতে হয়?

সমস্যার ধরন ও পুরোনো হওয়ার ওপর মেয়াদ নির্ভর করে। ধারাবাহিকতা, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসাই মূল। বিস্তারিত জানতে জ্ঞানভাণ্ডারের ‘রুকইয়াহর মেয়াদ ও আরোগ্য’ লেখাটি পড়ুন।

Ruqyah Life-এ কীভাবে রুকইয়াহ চিকিৎসা নেওয়া যায়?

সম্পূর্ণ অনলাইনে — ভিডিও কলে, সারা দেশ ও প্রবাস থেকে সেশন নেওয়া যায়। অফলাইন সেবা সীমিত — প্রয়োজনে সরাসরি কলে যোগাযোগ করুন। ওয়েবসাইটের বুকিং পেইজে ফর্ম পূরণ করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

আরও প্রশ্নোত্তর →
প্রশ্ন করুন