মূল বিষয়ে যানলঞ্চ অফারসেল্ফ রুকইয়াহ গাইড এখন মাত্র ৳২৯৯ — সাথে ফ্রি ডায়াগনসিস
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
বাধা খোলা ও সহজতা

সহজতা, অচলতা দূর ও বিচ্ছেদ রোধের দোয়া

কখন: বিয়ে, সন্তান, কাজ বা দাম্পত্যে অচলতা ও বিচ্ছেদ থাকলে। প্রথম দুটি দিয়ে শুরু করুন, তারপর বাকিগুলো ১০০ বার বা বেশি।

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ بِأَنَّكَ أَنْتَ اللَّهُ الْمُحْيِي، الشَّافِي، الرَّزَّاقُ، الْفَتَّاحُ، الْهَادِي

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল মুহয়ী, আশ-শাফী, আর-রায্‌যাক্ব, আল-ফাত্তাহ, আল-হাদী

অর্থ: হে আল্লাহ, আমরা আপনার কাছে চাই, কারণ আপনিই আল্লাহ: জীবনদাতা, আরোগ্যদাতা, রিজিকদাতা, উন্মোচনকারী, পথপ্রদর্শক।

اللَّهُمَّ بِقُوَّتِكَ وَعِزَّتِكَ وَقُدْرَتِكَ وَجَلَالِكَ وَسُلْطَانِكَ وَقَهْرِكَ وَجَبَرُوتِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা বিক্বুওয়্যাতিকা ওয়া ইয্‌যাতিকা ওয়া ক্বুদরাতিকা ওয়া জালালিকা ওয়া সুলত্বানিকা ওয়া ক্বাহরিকা ওয়া জাবারূতিক

অর্থ: হে আল্লাহ, আপনার শক্তি, সম্মান, ক্ষমতা, মহিমা, রাজত্ব, পরাক্রম ও প্রবলতার উসিলায়।

افْتَحْ رَبَّنَا بِقُوَّتِكَ مَا أَغْلَقُوهُ

উচ্চারণ: ইফতাহ রাব্বানা বিক্বুওয়্যাতিকা মা আগলাক্বূহ

অর্থ: হে আমাদের রব, আপনার শক্তিতে তারা যা বন্ধ করেছে তা খুলে দিন।

يَسِّرْ رَبَّنَا بِكَلِمَاتِكَ مَا عَطَّلُوهُ

উচ্চারণ: ইয়াসসির রাব্বানা বিকালিমাতিকা মা আত্ত্বালূহ

অর্থ: হে আমাদের রব, আপনার বাণীর উসিলায় তারা যা আটকে দিয়েছে তা সহজ করে দিন।

  • বিয়ে আটকে থাকলে: يَسِّرْ رَبَّنَا كُلَّ زَوَاجٍ عَطَّلُوهُউচ্চারণ: ইয়াসসির রাব্বানা কুল্লা যাওয়াজিন আত্ত্বালূহ হে আমাদের রব, তারা যে বিয়ে আটকে দিয়েছে তা সহজ করে দিন।
  • সন্তান আসায় বাধা থাকলে: يَسِّرْ رَبَّنَا كُلَّ مَوْلُودٍ مَنَعُوهُউচ্চারণ: ইয়াসসির রাব্বানা কুল্লা মাওলূদিন মানাঊহ হে আমাদের রব, তারা যে সন্তান আসা বন্ধ করেছে তা সহজ করে দিন।

اجْمَعْ يَا رَبِّ يَا وَدُودُ بِكَلِمَاتِكَ مَا فَرَّقُوهُ

উচ্চারণ: ইজমা' ইয়া রাব্বি ইয়া ওয়াদূদু বিকালিমাতিকা মা ফাররাক্বূহ

অর্থ: হে রব, হে প্রেমময়, আপনার বাণীর উসিলায় তারা যা বিচ্ছিন্ন করেছে তা জুড়ে দিন।

  • স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হলে (স্ত্রী বলবেন): اجْمَعْ يَا رَبِّ مَا بَيْنِي وَبَيْنَ زَوْجِي فَرَّقُوهُউচ্চারণ: ইজমা' ইয়া রাব্বি মা বাইনী ওয়া বাইনা যাওজী ফাররাক্বূহ; স্বামী বলবেন زَوْجَتِي (যাওজাতী)। অর্থ: হে রব, আমার ও আমার স্বামী/স্ত্রীর মাঝে তারা যে বিচ্ছেদ ঘটিয়েছে তা জুড়ে দিন।

حُلَّ رَبَّنَا مَا عَقَدُوهُ

উচ্চারণ: হুল্লা রাব্বানা মা আক্বাদূহ

অর্থ: হে আমাদের রব, তারা যা গিঁট দিয়েছে তা খুলে দিন।

أَبْطِلْ يَا رَبِّ بِكَلِمَاتِكَ مَا كَتَبُوهُ وَعَزَّمُوهُ

উচ্চারণ: আবত্বিল ইয়া রাব্বি বিকালিমাতিকা মা কাতাবূহু ওয়া আয্‌যামূহ

অর্থ: হে রব, আপনার বাণীর উসিলায় তারা যা লিখেছে ও মন্ত্র দিয়ে শক্ত করেছে তা বাতিল করে দিন।

অর্থ বুঝে, দৃঢ় বিশ্বাস ও বিনয়ের সাথে বারবার পড়ুন। আরোগ্য দেন শুধু আল্লাহ; বাক্য ও দোয়া তাঁর কাছে চাওয়ার মাধ্যম মাত্র।

সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

একই বিভাগে আরও

অভিজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নিন

কোন পদ্ধতি, কোন দোয়া, কতদিন — আপনার অবস্থা বুঝে ঠিক করে দেবেন রাক্বী হিজবুল্লাহ। সম্পূর্ণ অনলাইনে।

প্রশ্ন করুন