মূল বিষয়ে যানলঞ্চ অফারসেল্ফ রুকইয়াহ গাইড এখন মাত্র ৳২৯৯ — সাথে ফ্রি ডায়াগনসিস
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
ঘর, স্থান ও বিশেষ পরিস্থিতি

জ্বীনের অন্যায় ফয়সালা বাতিলের দোয়া

কখন: যথাযথ রুকইয়ার পরও সমস্যা একদম না বদলালে, বা বংশগতভাবে একই সমস্যা চলতে থাকলে, রাক্বীর পরামর্শে। প্রথমে দৃঢ় বিশ্বাস নিয়ে বলুন: ফয়সালা দেওয়ার অধিকার শুধু আল্লাহর (সূরা আনআম ৫৭); আল্লাহর বিধানের বিপরীত যেকোনো ফয়সালা বাতিল। তারপর প্রতিদিন নির্দিষ্ট সময় নিয়ে বারবার পড়ুন।

بِسْمِ اللَّهِ الْحَكَمِ، وَبِحُكْمِهِ يَسْقُطُ حُكْمُ الْجَانِّ بِتَغْيِيبِ الدِّمَاغِ

উচ্চারণ: বিসমিল্লাহিল হাকাম, ওয়া বিহুকমিহী ইয়াসক্বুত্বু হুকমুল জান্নি বিতাগয়ীবিদ দিমাগ

অর্থ: আল্লাহর নামে, যিনি প্রকৃত বিচারক; তাঁর বিধানে জ্বীনদের মাথা ঘোলাটে করে রাখার ফয়সালা বাতিল হোক। (সমস্যা অনুযায়ী শেষ অংশ বদলে নিন।)

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ عَلَى مَنْ نَفَّذَ الْحُكْمَ

উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীলু আলা মান নাফফাযাল হুকম

অর্থ: যারা এই ফয়সালা কার্যকর করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক।

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ عَلَى كُلِّ قَاضٍ ظَالِمٍ

উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীলু আলা কুল্লি ক্বাদ্বিন যালিম

অর্থ: প্রত্যেক জালিম বিচারকের বিরুদ্ধে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।

حَسْبُنَا اللَّهُ عَلَى كُلِّ شَاهِدِ زُورٍ، وَبِسْمِ اللَّهِ تَسْقُطُ كُلُّ شَهَادَةٍ ظَالِمَةٍ

উচ্চারণ: হাসবুনাল্লাহু আলা কুল্লি শাহিদি যূর, ওয়া বিসমিল্লাহি তাসক্বুত্বু কুল্লু শাহাদাতিন যালিমাহ

অর্থ: প্রত্যেক মিথ্যা সাক্ষীর বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট, আর আল্লাহর নামে প্রতিটি অন্যায় সাক্ষ্য বাতিল হোক।

بِسْمِ اللَّهِ وَبِكَلِمَاتِهِ الْمَتْلُوَّةِ وَالْمَكْتُوبَةِ تُمْحَى أَحْكَامُ الْجَانِّ الظَّالِمَةُ

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া বিকালিমাতিহিল মাতলুওয়্যাতি ওয়াল মাকতূবাতি তুমহা আহকামুল জান্নিয যালিমাহ

অর্থ: আল্লাহর নামে ও তাঁর পঠিত ও লিখিত বাণীর মাধ্যমে জ্বীনদের সব অন্যায় ফয়সালা মুছে যাক।

অর্থ বুঝে, দৃঢ় বিশ্বাস ও বিনয়ের সাথে বারবার পড়ুন। আরোগ্য দেন শুধু আল্লাহ; বাক্য ও দোয়া তাঁর কাছে চাওয়ার মাধ্যম মাত্র।

সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

একই বিভাগে আরও

অভিজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নিন

কোন পদ্ধতি, কোন দোয়া, কতদিন — আপনার অবস্থা বুঝে ঠিক করে দেবেন রাক্বী হিজবুল্লাহ। সম্পূর্ণ অনলাইনে।

প্রশ্ন করুন