মূল বিষয়ে যানলঞ্চ অফারসেল্ফ রুকইয়াহ গাইড এখন মাত্র ৳২৯৯ — সাথে ফ্রি ডায়াগনসিস
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
জাদু বাতিল ও বাঁধন খোলা

বিচ্ছেদ, বন্ধ ও বাঁধনের জাদু উল্টে দেওয়ার দোয়া

কখন: সূরা কাহফের প্রোগ্রামের শেষে, অথবা বিয়ে, রিজিক বা সম্পর্কে অচলতা থাকলে। প্রথমে আল্লাহর নাম দিয়ে ডাকুন, তারপর প্রতিটি দোয়া ১০০ বার।

يَا حَيُّ، يَا رَزَّاقُ، يَا وَدُودُ، يَا شَافِي، يَا فَتَّاحُ

উচ্চারণ: ইয়া হাইয়্যু, ইয়া রায্‌যাক্ব, ইয়া ওয়াদূদ, ইয়া শাফী, ইয়া ফাত্তাহ

অর্থ: হে চিরঞ্জীব, হে রিজিকদাতা, হে প্রেমময়, হে আরোগ্যদাতা, হে উন্মোচনকারী।

اللَّهُمَّ اجْمَعْ مَا فَرَّقُوا

উচ্চারণ: আল্লাহুম্মাজমা' মা ফাররাক্বূ

অর্থ: হে আল্লাহ, তারা যা বিচ্ছিন্ন করেছে, তা জুড়ে দিন।

اللَّهُمَّ فَرِّقْ مَا جَمَعُوا

উচ্চারণ: আল্লাহুম্মা ফাররিক্ব মা জামাঊ

অর্থ: হে আল্লাহ, তারা (জাদুর জন্য) যা জুড়েছে, তা বিচ্ছিন্ন করুন।

اللَّهُمَّ افْتَحْ مَا أَغْلَقُوا

উচ্চারণ: আল্লাহুম্মাফতাহ মা আগলাক্বূ

অর্থ: হে আল্লাহ, তারা যা বন্ধ করেছে, তা খুলে দিন।

اللَّهُمَّ أَغْلِقْ مَا فَتَحُوا

উচ্চারণ: আল্লাহুম্মা আগলিক্ব মা ফাতাহূ

অর্থ: হে আল্লাহ, তারা (ক্ষতির জন্য) যা খুলেছে, তা বন্ধ করে দিন।

اللَّهُمَّ اقْطَعْ بِكَلِمَاتِكَ كُلَّ سِلْسِلَةٍ، وَحُلَّ كُلَّ رِبَاطٍ

উচ্চারণ: আল্লাহুম্মাক্বত্বা' বিকালিমাতিকা কুল্লা সিলসিলাতিন, ওয়া হুল্লা কুল্লা রিবাত্ব

অর্থ: হে আল্লাহ, আপনার বাণীর মাধ্যমে প্রতিটি শিকল কেটে দিন এবং প্রতিটি বাঁধন খুলে দিন।

অর্থ বুঝে, দৃঢ় বিশ্বাস ও বিনয়ের সাথে বারবার পড়ুন। আরোগ্য দেন শুধু আল্লাহ; বাক্য ও দোয়া তাঁর কাছে চাওয়ার মাধ্যম মাত্র।

সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

একই বিভাগে আরও

অভিজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নিন

কোন পদ্ধতি, কোন দোয়া, কতদিন — আপনার অবস্থা বুঝে ঠিক করে দেবেন রাক্বী হিজবুল্লাহ। সম্পূর্ণ অনলাইনে।

প্রশ্ন করুন